নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনে মাছ শিকার, ট্রলারসহ আটক ৩

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) :
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৬:৫৭ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৬:৫৭ পিএম
নিষিদ্ধ মৌসুমে সুন্দরবনে মাছ শিকার, ট্রলারসহ আটক ৩

পূর্ব সুন্দরবনে চলমান নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলেকে আটক ক„রেছে বনরক্ষীরা। আটককৃতদের শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা শনিবার (২৭ জুন) কটকা অভয়ারণ্যের বদর উদ্দিন খালে টহল চলাকালে একটি ট্রলারে জেলেদের মাছ ধরতে দেখে এগিয়ে যান। এরপর তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সঙ্গে ট্রলার, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃত জেলেরা হলেন - শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, মো. সবুর হাওলাদার এবং মালিয়া রাজাপুর গ্রামের মো. বেল্লাল হাওলাদার। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, "বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আটক জেলেরা এই নিষেধাজ্ঞা অমান্য করে কটকা অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।"

আপনার জেলার সংবাদ পড়তে