নোয়াখালী-২ আংশিক আসনের এমপির স্ত্রীর দাফন সম্পন্ন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২০ পিএম
নোয়াখালী-২ আংশিক আসনের এমপির স্ত্রীর দাফন সম্পন্ন

নোয়াখালী -২ ( সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে ৬ষ্ট বারের মতো নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) এর জানাজা বৃহস্পতিবার বেলা ১১টার স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।  শেষে সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন হয়। জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ আসনের এমপি ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরিফুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর পোয়ার বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ফয়জুল ইসলাম চৌধুরী, সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতাকমী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাজার হাজার বিভিন্ন শ্রেনী ও পেশার লোকজন জানাজায় অংশ গ্রহণ করে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারী সকাল ১০ টা ৪০ মিনিটের সময় ঢাকা এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায়  কানিজ ফাতেমা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়ে ও নাতী নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।  বুধবার বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নং বাড়ির সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০ টার সময় লাশবাহী এ্যাস্বুলেন্স ঢাকা থেকে সেনবাগের গ্রামের বাড়িতে পৌছে। লাশ আসার আগেই শতশত নেতাকর্মী নারী পুরুষ ওই বাড়িতে ভিড় জমান। এরপর আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সেনবাগের ৬নং কাবিলপুর ইউপির ১ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলা সংলগ্ন শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১ টার সময় দ্বিতীয় জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমিন মাওলানা মহি আুদ্দিন রাব্বানী। কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি অবস্থায় ছিলেন। দীর্ষ ৯ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর আজ ২৫ শে ফেব্রুয়ারি বুধবার, সকাল ১০:৪০ মিনিটে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে আজ না ফেরার পাড়ি জমান। কানিজ ফাতেমার মৃত্যুথে শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাজা শেষে জেলা প্রশাসনের পক্ষে কবরে পুস্প মাল্য অর্পন করেন, নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম , সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার নুর পেয়ারা বেগম ও সেনবাগ থানা পুলিশের পক্ষে ওসি মোঃ আবুল বাশার।

আপনার জেলার সংবাদ পড়তে