চাঁদপুর-৩ আসনে

সংসদ সদস্য মানিক ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৪ পিএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৪ পিএম
সংসদ সদস্য মানিক ওমরাহ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

পবিত্র ওমরাহ হজ পালন করতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর -৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বাংলাদেশ বিমানে করে ওমরাহ পালনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম জানান, শেখ ফরিদ আহমেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য তিনি শুক্রবার সৌদি আরবের মদিনায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববীতে নামাজ আদায় এবং মক্কায় ওমরাহ’র আনুষ্ঠানিকতা সর্ম্পন্ন করবেন। তিনি ওমরা পালন শেষে ৭ই মার্চ দেশে ফিরবেন এবং  ৮ ই মার্চ চাঁদপুর আসবেন।  পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি  চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে