ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দু:স্থ প্রায় শতাধিক নারী-পুরুষের মধ্যে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকালে নাসিরনগর উপজেলার ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে ব্রাহ্মণশাসন সড়ক বাজারস্থ কার্যালয় চত্বরে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় । ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ রতনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর হোসেন শ্যামল,শফিক উদ্দিন আহমেদ,সমাজ কল্যাণ যুব সংঘের উপদেষ্ঠা ডা: মোবারক হোসেন ইলিয়াছ, উপদেষ্ঠা আমির উদ্দিন মাস্টার,সাধারন সম্পাদক জুয়েল রানা,সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রতন,সাবেক সাধারন সম্পাদক কাউছার আহমেদ,সহ সভাপতি আরিফুল ইসলাম রোমান,সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন,অর্থ সম্পাদক রতন কোরবান,সহ-সাংগঠনিক রোমান উদ্দিন, সদস্য আব্দুল মান্নান জীবন,আলী আজম,সাহাব উদ্দিন প্রমুখ। এসময় ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রায় শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রতিজনকে মুড়ি, ছোলা বুট, তেল, খেজুর, পেয়াজ,চিনি,ট্যাংকসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়। প্রতি বছর স্থানীয় সমাজ কল্যাণ যুব সংঘের যুবকরা নিজ নিজ উদ্যোগে এমন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যা সামাজিক ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলাম জানান, ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ একটি সামাজিক সংগঠন। এর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা,স্বাস্থ্য ও সামাজিক মূলক উন্নয়ন কাজ। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার যুবকদের উদ্যোগে সম্পূর্ণ অরাজনৈতিকমূলক সংগঠনটি গঠন করার পর থেকে সর্বদা মানবকল্যানে অসহায় ও দু:স্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছি।