আল্লাহ্ ও মহানবীকে নিয়ে কটূক্তিকারী মনিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৩ পিএম
আল্লাহ্ ও মহানবীকে নিয়ে কটূক্তিকারী মনিরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আল্লাহ্ ও মহানবী সা. এর শানে কটূক্তিকারী নাস্তিক মনির খাঁন মাইকেলের  ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। আল্লাহ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদ আয়োজনে এ  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার  জুমআ বাদ নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । মাওলানা হুসাইন আহমদ নুরপুরীর সভাপতিত্বে  মাওঃ মোহাম্মদ  রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, হাফেজ  মাওঃ রফিকুল ইসলাম,হাফেজ বাইজি আহমদ মোঃ মুসাব্বির, হাফেজ  আরিফ, মোঃ মুরসালিম, আব্দুল্লা,হাফেজ ইলিয়াস, মোঃ ইয়াছিন প্রমুখ। বক্তারা অভিযুক্ত মনির এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের পক্ষ থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য,আল্লাহ এবং  রাসূল ( সা:) কে নিয়ে  কটুক্তিকারী নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের  মাইকেল মনিরকে গ্রেফতার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে