প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে শুভেচ্ছা ও স্মারক প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে শুভেচ্ছা ও স্মারক প্রদান

প্রতিমন্ত্রী পদমর্যাদায় ড. মাহাদী আমিন প্রধানমন্ত্রীর, শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা এবং  প্রবাসী কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মনোনীত হওয়ায়  ঢাকাস্থ স্পোর্টস ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করেছেন বিএনপি নেতা ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবুল কালাম জমাদার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তাহার রাজধানীর বাসভবনে চাঁদপুরের কৃতি সন্তান হিসেবে সৌজন্য সাক্ষাৎ করেন আবুল কালাম জামাদার। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন কে  আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান এবং তার হাতে উপহার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। ওই সময় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশের বিশিষ্ট  ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে