চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর প্রায় ১টার সময় মহাসড়কের বাগিচা হাট সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী হানিফ বাস (ঢাকা মেট্রো-ব-১৪-২১৩১)এর সাথে বিপরীতমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জাবেদ (৩০)ৃমৃত্যু হয়। নিহত জাবেদ গাছবাড়িয়া খানহাটে বীজ ভান্ডারে ব্যবসায়ী এবং সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়াডের হাজী পাড়ার মৃত রফিক আহমদের ছেলে। খবর পেয়ে দোহাজারী হাই ওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ্এসে লাশ উদ্ধার করে এবং ঘাতক হানিফ বাস আটক করেন বলে হাইওয়ে থানার ইনচার্জ সালাউদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন। অপরদিকে গত শুক্রবার বিকালে চন্দনাইশ বরকল সড়কের বড়ুয়ার টেক নামক এলাকায় মোটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন গুরুত্ব আহত হয়। স্থানীয়রা উদ্ধার চন্দনাইশ হাসপাতালে ভার্তি করা হলে আশঙ্কা জনকবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মোটরসাইকেল আরোহী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার সানু ধর(২৫) অপর দুইজনের মধ্যে রাত সাড়ে ১০টার সময় চিকিৎসাধীন অবস্থায় চন্দনাইশ পৌরসভাস্থ ৩নং ওয়াডের জোয়ারা গ্রামের বাসিন্দা সুনিল কানি দে প্র: শূনন্যার ছেলে স্বপন কান্তি দে( ৫০) মারা যান। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।