কুমিল্লায় অস্ত্র ও নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার, ২টি সিএনজিসহ আটক ১২

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম
কুমিল্লায় অস্ত্র ও নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার, ২টি সিএনজিসহ আটক ১২

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে জেলা ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয় তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। এ সময় নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালংকার, ২টি সিএনজি, দেশীয় অস্ত্র শস্ত্রসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুল আলম শাহ। ডিবি সূত্রে জানা যায়- গত ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৩টা জেলার তিতাস উপজেলা উজিরাকান্দি গ্রামের এমদাদুল হকের কন্যা মোসাঃ নাছরিন আক্তার (৩৫) বসত ঘরের গেইটের তালা ভেঙ্গে প্রবেশ করে হাত-পা বেঁধে আঘাত করে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। একই রাতে তিতাস উপজেলার কাকিয়াখালী গ্রামের মৃত মতাজ মিয়ার কন্যা মঞ্জুরা বেগমের বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাদীর মুখ চেপে ধরে পরিবারের অন্যান্য সদস্য কে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে ভরি স্বর্ণালংকার, ও অন্যান্য মূল্যবান জিসিনপত্রসহ মালামাল ডাকাতি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বাদীর দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। উক্ত মামলাটি পুলিশ সুপার আসিুজ্জামান পিপিএম নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এবং সহকারি পুলিশ সুপার দেবিদ্বার সার্কেল) এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও ডিবির টিম এবং অফিসার ইনচার্জ, দাউদকান্দি মডেল থানা ও দাউদকান্দি থানার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস/দাউদকান্দি থানার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ১২ জন ডাকাত গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বাঙ্গরা বাজার থানার হাটাস গ্রামের মৃত সাহেব আলীর পুত্র  মোঃ জীবন মিয়া (৪৫), দাউদকান্দি উপজেলা পশ্চিম মলয় গ্রামের চারু মিয়ার পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৪৫), একই উপজেলঅর আমিরাবাজ এলাকার মৃত সিরাজ ভূইয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৫), হরিপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মো: নাসির (৩৬), দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মৃত জাহের আলীর পুত্র আবু তাহের (২২), কালা সোনা গ্রামের  মৃত মুনতাজ মিয়অর পুত্র মোঃ জামাল হক কুদ্দুস (৪০), তিতাস উপজেলঅর মোহনপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র মোঃ ওবাইদুল (৩৫),  চান্দিনা উপজেলঅর মোস্তফার পুত্র মো: হানিফ (২৯), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলঅর গাবদার গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ সৌরভ হোসেন (২২), কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার পূর্ব পুনকারা গ্রামের মো: লতিফ মিয়ার পুত্র  মোঃ জহির (৪৮), দাউদকান্দি উপজেলার বেখিনাঘর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র মো: মকবুল হোসেন (৩৭), একই উপজেলার দক্ষিণ নগর গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র  মোঃ কামাল (৩২)। উদ্ধারকৃত মালামালের মধ্যে ১টি স্বণের চেইন, ৩টি স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ০১ জোড়া, রূপার বেসলাইট ০১ টি, রূপার চেইন ০১ টি, ১ টি সিলভার রংয়ের ডিজিটাল ক্যামেরা, ০২ টি কষ্টি পাথর, ০১ টি টর্চ লাইট, ০১ টি ব্লেন্ডার মেশিন, ০২ টি কাঠের বাটযুক্ত ছুরি, ০১ টি হলুদ রংয়ের কাটার ২৪ ইঞ্চি, একটি হলুদ রংয়ের কাটার, যাহা লম্বা ২৪ ইঞ্চি, একটি লোহার শাবল, যাহা লম্বা ৩২ ইঞ্চি, একটি লোহার রড, যাহা লম্বা ২৬ ইঞ্চি,  ৫টি সিটিগোল্ড এর চুরি, ০১টি সিটিগোল্ড এর বেসলাইট, ১২টি বিভিন্ন রংয়ের হাফ প্যান্ট ও মুখোশ, একটি ট্রাভেলস ব্যাগ, ০২টি ঊঠঊজণঙঅণ ব্রান্ডের প্যাকেট ১/২ কেজি করে, ০১টি ঋবৎৎষবধভ ব্রান্ডের দুধের প্যাকেট, ১৩ টি মোবাইল, ২ টি সিএনজি, নগদ ৩৭,২৪৭/- টাকাসহ বিভিন্ন মামামাল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: শামসুল আলম শাহ জানান- দুইটি বাড়িতে পৃথক ডাকাতির ঘটনায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে