চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডস্থ বাচামিয়া তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে মো. ইসলাম ও এসকান্দরের সেমিপাকা ঘর সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ও বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের চেষ্টায় পাশের বসতঘরগুলো রক্ষা পায়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এ অগ্নিকাণ্ডে নগদ অর্থ ও আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীুএর নির্দেশে পরিদর্শনে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও মানবিক তরুণ সাবের সুলতান কাজল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।