কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশ শেষ হয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬। আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল ৩ টায়।  প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ আহমদ কবির জানান, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সুষ্ঠু ভাবে  ভোট গ্রহণ শেষ হয়েছে। একই দিন রাত সাড়ে ৯ টায় ভোট গননা শুরু হবে। জানা গেছে, কক্সবাজার ও চকরিয়া দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিলো ৯৪৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৮৯২ জন। উল্লেখ্য, এবারে পৃথক তিনটি প্যানেলে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেলগুলো হলো এডভোকেট. আব্দুল মান্নান - এডভোকেট ছলিমুল মোস্তফা পরিষদ, এডভোকেট. মোহাম্মদ আমির হোছাইন - এডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী পরিষদ ও এডভোকেট. বদিউল আলম সিকদার - এডভোকেট নুরুল হুদা পরিষদ।

আপনার জেলার সংবাদ পড়তে