কাপাসিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে গভীর রাতে উদ্ধোধনী ব্যানার

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ১২:১০ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম
কাপাসিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ে গভীর রাতে উদ্ধোধনী ব্যানার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর রোডে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শনিবার গভীর রাতে উদ্ধোধনী ব্যানার টানানো হয়েছে। ১ মার্চ রোববার সকালে দেখা যায় ব্যানারে ছবি সম্বলিত লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা । দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কলাপসিবল গেইট বন্ধ অবস্থায় রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাবার খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীরাও পালিয়ে যায়। সে সময় এর আগের দিন ৪ আগস্ট ছাত্র জনতা গণআন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে। এক পর্যায়ে তাদের দলীয় কার্যালয় ও সরকারি ডাকবাংলোয় আগুন ধরিয়ে দেয়। এছাড়া উত্তেজিত ছাত্র জনতা বেশকিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সেই থেকে কার্যালয়টি বন্ধ রয়েছে। হঠাৎ কে বা কারা রাতের আঁধারে প্রিন্ট করা ব্যানারে "শুভ উদ্বোধন, শেখ হাসিনাতেই আস্থা" লেখা ব্যানারের উপরে "দীর্ঘ্য ১৮ মাস পরে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে" এমনটি লেখা রয়েছে। এতে শেখ হাসিনার একটি হাত উঁচু করা ছবি রয়েছে। ব্যানারের উপরে দলীয় কার্যালয়ের ভেঙে দেয়া সাইনবোর্ডে কাঠের ফ্রেমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবীর একটি কাগজের পোষ্টার ঝুলতে দেখা গেছে। ব্যানার টানানোর বিষয়ে আশপাশের কোনো দোকানদার বা লোকজন কেউ কিছু দেখেনি বলে জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে