চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে প্রায় ২০০ শতাধিক অসহায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বালিয়া ইউনিয়নের কৃতি সন্তান আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম মিলন ও তার আমেরিকান বন্ধু ও তার বড় ভাইদের সহযোগীতায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় । রোববার ১ মার্চ দুপুরে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া নিজ বাড়ি দিঘীরপাড় তাহেরা মঞ্জিলে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারে ছিলো প্রায় ৯ আইটেম যেমন চিনি,মুশুরির ডাল,মুড়ি, গেজুর, চিরা, পেঁয়াজ,সয়াবিন তেল,আলু ইত্যাদি সব মিলিয়ে প্রায় ১২ কেজি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমেরিকান প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন গাজী তপন, ছোট ভাই ফয়সাল হাবিব মামুন, ভগ্নিপতি মনছুর আহমেদ। উল্লেখ্য প্রায় প্রতি বছরের ন্যায় এবারও আমেরিকান প্রবাসীর উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।