হাটহাজারীতের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মীর হেলাল

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৮:১০ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৮:১০ পিএম
হাটহাজারীতের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (এমপি) বলেছেন, 'রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা, আত্মসংযম ও মানবসেবা। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। পবিত্র এই রমজানে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত সংগঠনটি যে উদ্যোগ গ্রহন করেছে তা অত্যন্ত প্রসংশনীয়।' গত শনিবার বিকালের দিকে পৌরসভার কলাবাগানস্থ একটি মার্কেট চত্বরে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে অসহায়, দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এই সময় উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ,সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,  পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, বিএনপি নেতা রহমতউল্লাহ, সালাউদ্দিন আলী, শ্রমিক দল নেতা  নাসির উদ্দিন চৌধুরী, হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক জসিম উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এস এম মোদাচ্ছের শাহ, এনামুল হক ফোরকান, সদস্য সচিব মোহাম্মদ সাইফুল্লাহ, সদস্য যথাক্রমে রুবেল চৌধুরী, রবিউল হোসেন, গিয়াস মাহমুদ, সাহেদ চৌধুরী, আবদুর রহিম, আবদুর রহমান, আবদুস ছত্তার ও ওমর গনি প্রমূখ।  সংগঠনটির পক্ষ থেকে এক হাজার অসহায় পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। পরে মন্ত্রী উপজেলার মাদার্শা ইউনিয়নে বিএন পি নেতা মরহুম মোহাম্মদ মুছার স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে