সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা ব্যাংক পুড়ে ছাই

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৩:২৭ পিএম
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ঢাকা ব্যাংক পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২ মার্চ শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ি একরামুল হক জানান,তার লেপ তোষকের দোকানে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহুর্তেই ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানসহ ঢাকা ব্যাংকে। অগ্নিকাণ্ডের দৃশ্য দেখে শহরের হাজারো ব্যবসায়িন ও সাধারণ জনগন ছুটে এলেও তারা শুধু চেয়ে চেয়ে দেখেছে। কারণ পানির অভাবে অনেকটা চোখের সামনেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রতিষ্ঠানগুলো। এদিকে আগুনের খবর পেয়ে দ্রুত সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে ঘটনা স্থলে। কিন্তু পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের আপ্রান চেষ্ঠা চালায়। কিন্তু তারাও পড়ে পানি সংকটে। শহরের মধ্যে কোন জলাশয় নেই। নেই কোন পুকুর। তাই পানি সরবরাহ ঠিকমত না থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের। মোট ৫টি ইউনিট প্রায় ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতোক্ষণে সব পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। কিভাবে আগুনের সুত্রপাত হল তা জানা যায়নি। অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা সম্ভব হয়নি বলে জানান,সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ।  ক্ষতির বিষয়ে সৈয়দপুর ঢাকা ব্যাংকের ব্যবস্থাপকের সাথে কথা হলে তিনিও কিছু বলতে পারছেন না।  পানি সংকট বিষয়ে সৈয়দপুর নিয়ামতপুর সরকার পাড়ার বাসিন্দা মোঃ ইয়াসিন আলী সরকার বলেন,,শহরে কোন জলাশয় নেই। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পানির প্রয়োজন। আর সেই পানি সংকট এ শহরে। ফায়ার সার্ভিসের আধুনিক পানিবাহী গাড়ী নেই। তার পরও তারা যতটুকু সম্ভব কাজ করে থাকে। তিনি বলেন,অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে হলে পৌর পরিষদকে পরিকল্পনা করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে