লক্ষ্ণীপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন(২৪) নিহত হয়েছে। নিহত রাকিব হোসেন সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার দুপুরে লক্ষ্ণীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে লক্ষ্ণীপুর থেকে শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলো। এসময় বাসের সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে রাকিব হোসেন দ্রুত গতিতে যাওয়ার সময় আবুলের গোজা নামক স্থানে সাইট নিতে গিয়ে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলে মারা যায় রাকিব হোসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এঘটনা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।