লক্ষ্ণীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (নিজস্ব প্রতিবেদক) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৫:৪৯ পিএম
লক্ষ্ণীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

লক্ষ্ণীপুর সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার লক্ষ্ণীপুর-মজুচৌধুরীরহাট সড়কের আবুলের গোজা এলাকায় বাসের চাপায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্ণীপুর থেকে মজুচৌধুরীরহাটগামী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সাইট নিতে গিয়ে বাসের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান রাকিব। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্ণীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে, একই দিনে রায়পুর উপজেলার ফিশ হ্যাচারির সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক বাইসাইকেল আরোহী নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। পুলিশ ঘাতক সিএনজিটি জব্দ করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

আপনার জেলার সংবাদ পড়তে