চৌমুহনীতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি মালামাল তৈরি করায় জরিমানা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০১:২২ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও বেকারি মালামাল তৈরি করায় জরিমানা

সোমবার দুপুরে বেগমগঞ্জ বিসিক শিল্প নগরী ও সেতুভাঙ্গায় র‍্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ-সময় বিসিক শিল্প নগরীতে টোকিও ফুড কারখানায় অভিযান পরিচালনা করে বিভিন্ন রং ও দুর্গন্ধযুক্ত মালামাল পাওয়ায় ২০ হাজার টাকা জরিমান একুই সাথে পপুলার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল,বিস্কুট ও সেমাই তৈরি করায় ১লাখ টাকা জরিমানা ও সেতুভাঙ্গা পালকি সেমাই তৈরী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং প্যাকেটের গায়ে সেমাই উৎপাদনের পরে তারিখ থাকায় ৫০০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক আছাদুল ইসলাম। তিনি জানান,রমজান মাস উপলক্ষে ভোক্তা অধিদপ্তর অভিযান করছে যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করে বাজারজাত করছে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের আলোকে আজকে বিসিকে অভিযান পরিচালনা করা হয়। পপুলার ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং টোকিও ফুড এর কারখানায় অনিয়ম পাওয়াতে ২০ হাজার টাকা ও সেতুভাঙ্গা পালকি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

র‍্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মুহিত কবীর সেরনিয়াবাত জানান, র‍্যাবের পক্ষ থেকে সবসময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে যে-ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে তা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে র‍্যাব সব সময় সোচ্চার এবং সক্রিয় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে