খাগড়াছড়িতে ঈদের আনন্দ ভাগ করে নিতে "প্রাণের প্রিয় খাগড়াছড়ি" সেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের মুক্তমঞ্চে অসহায় হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে আসন্ন ঈদ উপলক্ষ্যে পরিবারদের মাঝে নতুন জুতা ও ইফতার বিতরণ করে এই সেচ্ছাসেবী পরিবার।
ঈদের পূর্বে হতদরিদ্র পরিবারগুলো নতুন জুতা ও ইফতার পেয়ে এই মানবিক উদ্যোগ নেওয়ায় প্রাণের প্রিয় খাগড়াছড়ি সেচ্ছাসেবী পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে।
প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপ এর এডমিন মোহাম্মদ মেহেদী হাসান জানান, এটি আমাদের গ্রুপের সকলের উদ্যোগে সম্ভব হয়েছে। আমরা প্রতিবছর চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। তাছাড়া আমাদের অনেক প্রবাসী ভাই রয়েছেন তাড়া আমাদের এরক উদ্যোগে পাশে থাকেন। তাদের অনুপ্রেরণা আমাদের আরও এরকম মহৎ কাজে উৎসাহ প্রদান করে। পবিত্র এই মাস টিতে আমাদের থেকে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।