ফুলবাড়ীতে মাদক পাচারে নারীকে ব্যবহারের কৌশল বাড়ছে, আটক ১

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৪:৩৩ পিএম
ফুলবাড়ীতে মাদক পাচারে নারীকে ব্যবহারের কৌশল বাড়ছে, আটক ১

শরীরের কোমরে বিশেষ কায়দায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা বেঁধে তার উপর বোরখা পরিহিত করে পাচারের সময় কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিমের কাছে হাতে নাতে আটক হয়েছে নাসিমা বেগম (৫৫) নামের এক নারী।

মঙ্গলবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ে শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ন গ্রামে গাঁজাসহ নারী আটকের ঘটনাটি ঘটে। আটক নারীর বাড়ি বগুড়া জেলা শহরের পৌর এলাকা গোদারপাড়ায়। তিনি শাকীল প্রামণিকের স্ত্রী।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাায়েম মোঃ কাজী নুরন্নবী এ প্রতিনিধিকে জানান, আমরা ফুলবাড়ীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও প্রতিরোধ অভিযানের তৃতীয় দিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি।

এ সময় ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ে শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্রনারায়ন গ্রাম সংলগ্ন মেইন সড়কে ফুলবাড়ী টু লালমনিরহাট গামী একটি অটোরিকশাকে চ্যালেঞ্জ করি। ওই অটোরিকশায় যাত্রীবেশে থাকা বোরখা পরিহিত নাসিমা বেগমকে আটক করা হয়।

আমাদের নারী কর্মী দ্বারা আটককৃত নারীর শরীর তল্লাশী করে শরীরের কোমরে বিশেষ কায়দায় বেঁধে রাখা ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়। আটক গাাঁজার মূল্য ৫০ হাজার টাকা। আটক নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে