রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৪:৩৬ পিএম
রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ মার্চ  মঙ্গলবার রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে এক মতবিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত। 

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রশাসন পরিচালনায় স্বচ্ছতাদুর্নীতিমুক্ত সেবাপ্রদানএবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন ও হালনাগাদ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে কাজ করতে হবে। নাগরিক সেবা ডিজিটালাইজেশন এবং নিয়মিত অংশীজনদের সাথে সভার ওপর জোর দিতে হবে। যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি,কৃষি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অন্যান্য প্রশাসনিক সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান। 

এসময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। 

অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা,  বিভিন্ন স্কুল - মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় প্রিন্ট - ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে