স্বাস্থ্য সচিব নিযুক্ত হলেন বেগমগঞ্জের কৃতি সন্তান কামরুজ্জামান চৌধুরী

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৬, ০৩:৪৮ পিএম
স্বাস্থ্য সচিব নিযুক্ত হলেন বেগমগঞ্জের কৃতি সন্তান কামরুজ্জামান চৌধুরী

বেগমগঞ্জ উপজেলার মেধাবী কৃতি সন্তান, ও মেধাবী কর্মকর্তা মো: কামরুজ্জামান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব পদে নিয়োগ লাভ করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক অর্জনে নোয়াখালী জেলাবাসী আনন্দিত ও গর্বিত হয়েছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বেগমগঞ্জের কৃতী সন্তান হিসেবে মো: কামরুজ্জামান চৌধুরী তাঁর পূর্ববর্তী কর্মস্থলগুলোতে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। তাঁর এই নতুন পদায়ন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বেগমগঞ্জবাসীর জন্য এক বিশেষ গৌরবের বিষয়।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন সচিবের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। বিশেষ করে সাধারণ মানুষের দোড়-গোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এই উপজেলার সাধারণ জনগণ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠক মো: কামরুজ্জামান চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন। সকলে আশা প্রকাশ করেন, তাঁর হাত ধরেই দেশের স্বাস্থ্যখাত এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে বেগমগঞ্জ অবস্থিত নোয়াখালী মেডিকেল কলেজে নির্মানের জন্য প্রক্রিয়াধীন ৫শ সিটের হাসপাতালটি তাঁর প্রচেষ্টা ও আন্তরিকতায় দ্রুততম সময়ে বাস্তবায়িত হবে বলে এলাকাবাসী আশা করে। তিনি উপজেলার একলাশপুর ইউনিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মরহুম মোঃ ছাবির উদ্দিন আহাম্মদ এর তৃতীয় সন্তান।ছাত্র জীবনে একলাশপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়া শেষ করে নোয়াখালী জিলা স্কুলের একজন কৃতিমান শিক্ষার্থী ,ক্রীড়াবিদ ও ফুটবলার ছিলেন। তিনি নোয়াখালী সরকারী কলেজের ছাত্র হিসাবে নোয়াখালী কলেজ টীমের ক্রীড়াবিদ ও খেলোয়ার হিসাবে কলেজের সুনাম অর্জন করেছেন। জেলার মোহামেডান ক্লাবের নির্ভর যোগ্য একজন ফুটবলার হিসাবে খেলতেন।তিনি নোয়াখালী জেলা ফুটবল টীমেও অত্যন্ত দক্ষতার সাথে খেলেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় ফুটবল টীমে খেলার সূযোগ অর্জন করেন। আগামীতে তিনি তার কর্মদক্ষতায় আরো প্রশংসিত হবেন বলে এই এলাকার জনগণের প্রত্যাশা।

আপনার জেলার সংবাদ পড়তে