চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৫ মার্চ, ২০২৬, ০৬:৩৮ পিএম | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৬:৩৮ পিএম
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ এর বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত শামছুল ইসলাম মন্টু-জাকির হোসেন ফয়সাল পরিষদ এর প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচিত প্যানেলের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি  অ্যাড. মো. বাবর বেপারী। রিটার্নিং অফিসার অ্যাড. জসিম উদ্দিন মেহদি হাসান সহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহ অন্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিতরা হলেন: সভাপতি অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক অ্যাভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন শেখ, অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী, অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড.ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড.  শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, শহিদুল্লাহ মিজি, আল-আমিন, উম্মে হানী ও মো. রফিকুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করে। ৫ মার্চ ছিলো নির্বাচনের নির্ধারিত তারিখ। ভোটার সংখ্যা ছিলো ৩৮২। কিন্তু গত ১ মার্চ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে প্রধান নির্বাচনের নিকট পূর্ন প্যানেলে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ। জামায়াতের পক্ষ থেকে মব সৃষ্টির অভিযোগও করা হয়।   যার ফলে নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বি প্যানেল ছিলো না।

আপনার জেলার সংবাদ পড়তে