কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাউজান’র র উদ্যোগে এবং আরএফএল গ্রুপ’র সহযোগিতায় আরএফএল গ্রুপ’র গাজীপুর জেলার কালীগঞ্জে অবস্থিত আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফ্যাক্টরিতে “সহকারী অপারেটর” পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগের লক্ষ্যে এক বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে টিটিসি রাউজানের হলরুমে আয়োজিত এ চাকরি মেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ২৫০ জন বেকার যুবক-যুবতী অংশগ্রহণ করেন। সকাল থেকেই প্রার্থীদের উপস্থিতিতে টিটিসি ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। সরাসরি ভাইভার মাধ্যমে প্রার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে মোট ১২৬ জন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী শ্যামল বড়ুয়া তার উদ্বোধনী বক্তব্যতে বলেন ‘এ ধরনের উদ্যোগ স্থানীয় বেকার যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে এবং দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও এ আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আরএফএল গ্রুপ এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিবৃন্দ বলেন ‘ভবিষ্যতেও এ ধরনের কর্মসংস্থানমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই ধরণের আয়োজনে সুযোগ প্রদান করার জন্য এবং সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য টিটিসি রাউজানের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ ঞ্জাপন করেন।