রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৬, ০৮:৫৯ পিএম
রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজানের পশ্চিম ডাবুয়া এলাকার সর্বস্তরের জনসাধারণ। গত মঙ্গলবার দুপুরে পশ্চিম ডাবুয়ায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত আমান উল্লাহর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সন্ত্রাস ও চাঁদাবাজির অবসান জরুরি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং একটি সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ কামাল উদ্দিন, মো.নুরুল্লাহ, মোহাম্মদ আনোয়ার, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, আবুল বশর ভান্ডারী, সমাজের মভাপতি আবুল কালাম, মাওলানা নুরুল আবছার, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ আজগরসহ পাচশতাধিক নারী পুরুষ।


আপনার জেলার সংবাদ পড়তে