নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০১:২৫ পিএম
নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা-উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিল থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মুহাম্মদ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান খোকন। উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ পেয়ার আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব মাওলানা ইকবাল হোসেন নোমান, হাজী মোশাররফ, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মজুমদার, মাওলানা আনোয়ার উল্লাহ মিয়াজী, আব্দুল মান্নান, ইউসুফ আলী, ইস্রাফিল হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি নাজমুল ইসলাম, রায়কোট ইউনিয়ন সভাপতি হাফেজ আমিনুল ইসলাম এবং মক্রমপুর ইউনিয়ন সভাপতি হাফেজ আমান উল্লাহ মজুমদার প্রমুখ। আলোচনায় বক্তারা মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ পেয়ার আহমেদ।