সেনবাগে গৃহবধূ শিমলা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৪:০৪ পিএম
সেনবাগে গৃহবধূ শিমলা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সেনবাগের কাজিরখিল গ্রামের গৃহবধু বিবি কুলসুম প্রকাশ শিমলা হত্যাকারী আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন এবং  বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী ও পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের বক্সিরহাট বাজারে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক গ্রামবাসী অংশ নেন। মানববন্ধন শেষে গ্রামবাসী বিক্ষোভ মিছিল বের করা হয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন বক্সিরহাট বাজার কমিটির সাবেক সভাপতি আনোয়ার উল্যা কোম্পানী, বক্সিরহাট বাজারের ব্যবসায়ী আজিজুর রহমান জাহাঙ্গীর ও নুরুজ্জামান সুমন, নিহতের পিতা মনির উদ্দিন মানিক, মাতা নুর জাহান বেগম প্রমুখ। বক্তরা অবিলম্বে বিবি কুলসুম প্রকাশ শিমলার খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান । এই ঘটনায় জন্য দায়ী নিহতের স্বামী ফিরোজ আলম, শ্বশুর কোরবান আলী, দেবর শান্ত, ননদ রোকসানা, জা ঝুমুর সহ ৫ জন কে দায়ী করা হয়। মানববন্ধনে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শান্তির দাবী করা হয় বক্তরা। উল্লেখ্য গত ২রা মার্চ সোমবার পরিবারিক কলহের জের বিজবাগ ইউনিয়নের কাজিরখিলে গৃহবধু বিবি কুলসুম প্রকাশ শিমলা আত্নহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্বার ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর মঙ্গলবার বিকেলে বাপের বাড়ী নোয়াখালী বেগমগঞ্চ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের হক সাহেবের বাড়ীতে পারিবারিক গোরস্থানে দাপন সম্পন্ন হয়। এই ঘটনার জন্য নিহতের পিতা মনির উদ্দিন মানিক তার মেয়ে বিবি কুলসুম প্রকাশ শিমলা কে স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেয়। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন পলাতক রয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি অপমৃত্যুর মামলা হিসেবে প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোট হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে