সেনবাগে ৫শতাধিক রোজাদারকে করানো হলো ইফতার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৬, ০৫:৪৬ পিএম
সেনবাগে ৫শতাধিক রোজাদারকে করানো হলো ইফতার

সেনবাগের ঐতিহ্যবাহী ছিলোনিয়া দারুল উলূম কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৫শতাধিক রোজাদার মেহমান, কোরআনে হাফেজ,এতিমদের সম্মনে  তৃতীয় বারের মতো করানো হলো ইফতার। এ উপলক্ষে এক দোয়া  মাহফিল ও পবিত্র ধর্মগ্রস্থ আল কোরআন থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উক্ত ইফতার  মাহফিলে প্রধান  ওয়ায়েজিন হিসাবে বয়ান   করেন, খদিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংলগ্ন গণপূর্ত জামে মসজিদ তেজগাঁও ঢাকা  হযরত মাওঃ মুফতী রবকত উল্লাহ দাঃ বাঃ সাহেব  আরো বয়ান করেন  ফেনী ওলামা বাজার মাদ্রাসার ক্বারী মুফতী মুজাহিদুল ইসলাম সাহেব। মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল  বাতেন এর সঞ্চালনায়  ও মাওলানা ফয়েজ উল্লাহ মাহমুদীর পরিচালনায় এবং মাদরাসার সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন  সহসভাপতি মাস্টার আবু আবদুল্লাহ  সেনবাগ উপজেলার মাধ্যমিক শিক্ষা সমিতির সাবেক সভাপতি  আব্দুস সাত্তার বি এস সি ,  ছিলোনিয়া বাজার বকিন সমিতির সেক্রেটারি  জনাব মুজিবুল হক মজু সাহেব আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।