কর্ণফুলী উপজেলা, বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ১০ম-তম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (০৬ মার্চ) কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ অনুষ্ঠানে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান’র চেয়ারম্যান, “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” সভাপতিত্বে ও মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শাহমীরপুর ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ডঃ মোহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবক ও সাবেক কেবিনেট ট্রেজার মোছলেহ উদ্দিন খান এমদাদ, উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, মোঃ মিজানুল হক খান, নুরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশন’র পরিচালক মেহেরাব হোসেন খান উজ্জল, এখলাছুর রহমান খান, তৌফিক হোসেন বায়জিদ, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, ব্যাংকার এহতেশামুল হক খান, কারী ইউনুছ উদ্দিন নুরী, মাইছুর হাবিব সাদ, লিয়াকত হোসেন খান খোকন, আলিমুল্লা খান, বদরুদ্দিন খান, মোঃ ছারকিচ হোসেন খান তিহাম , হুমায়ুন আহমদ খান, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ সোহেল, খান আলী আজম সিদ্দিকি রিমন, রাকিব, অসিউর রহমান, কলিম উল্লা খান, শাব্বির। প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। রমজান মাসে আল্লাহতা’য়ালা কোরআন নাযিল করেছেন। ফাউন্ডেশন’র এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রশংসা করেন। মোহাম্মদ মোকাম্মেল হক খান সভাপতির বক্তব্যে বলেন-আমি এবং আমার পরিবার মানবেতর কল্যাণে কাজ করে যাচ্ছি। রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বত্বের বন্ধন, ভূলবুঝা বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। সততা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিনকাজ সহজে হবে বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি বলেন- তিনি সরকারের বিভিন্ন উন্নিয়নমুলক কাজের কথা উল্লেখ করেন এবং ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্য প্রশংসা করেন। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, হাফেজ মুহাম্মদ মোরশেদ ও হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ববধানে ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”। কোরআন তেলাওয়াতে ১ম স্থান মুহাম¥দ নাজিমুল হোসেন সাকিব, শিকল বাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসা। ২য় স্থান রাকিবুল ইসলাম, শিকল বাহা অহিদিয়া ফাজিল মাদ্রাসা। ৩য় স্থান মোহাম্মদ শফিউল ইসলাম হানিফ, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। ৪র্থ স্থান মুনতাসির খান, বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়। হামদ্-নাতে ১ম স্থান মোহাম্মদ ইসমাম হোসেন, ফয়জুল বারী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা। ২য় স্থান মোহাম্মদ শফিউল ইসলাম হানিফ, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, । ৩য় স্থান আয়মন ইসলাম আয়ান, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আযান-এ ১ম স্থান মোহাম্মদ জিহাদ, ফয়জুল বারী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা। ২য় স্থান মোহাম্মদ আহাদ আলম চৌধুরী , বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা। ৩য় স্থান মোহাম্মদ ফাহিম উদ্দিন জিসান, ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। অন্যান্যদেরও বিশেষ পুরস্কার দেওয়া হয়। ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে কোরআন তেলাওয়াতে- ৭১ জন, হামদ্-নাতে- ৭৪ জন, আযান-এ- ৫৫জন সহ মোট ২০০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।