সাংবাদিকদের পাশাপাশি সংগঠন গুলোকেও ঐক্যবদ্ধ থাকা উচিত: আহমেদ আবু জাফর

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৫:৪৪ পিএম
সাংবাদিকদের পাশাপাশি সংগঠন গুলোকেও ঐক্যবদ্ধ থাকা উচিত: আহমেদ আবু জাফর

সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষীকি ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আহমেদ আবু জাফর বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং ঐক্য অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার আদায়ের ক্ষেত্রে সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা সাংবাদিকতার মূল লক্ষ্য। কিন্তু সাংবাদিক সমাজ যদি বিভক্ত হয়ে পড়ে, তাহলে পেশাগত অধিকার আদায় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা কঠিন হয়ে যায়। তাই সাংবাদিকদের পাশাপাশি সংশ্লিষ্ট সংগঠনগুলোকেও দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত নৈতিকতা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে দেশের গণমাধ্যম আরও শক্তিশালী হবে এবং সমাজে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে সহজ হবে। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্টের চেয়ারম্যান অধ্যাপক হালিদা হানুম আখতার। 

আপনার জেলার সংবাদ পড়তে