ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে নাসিরনগর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলার সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব আলহাজ এডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল হক আল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল বাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর সদর ইউনিয়ন শাখার আহবায়ক মাওলানা হোসাইন আশরাফী, সদস্য সচিব মোহাম্মদ লিয়াকত আলী,মতিউর রহমান,জহিরুল ইসলাম ও উপজেলা ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রায়হানুল আজিজির প্রমূখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা ইসলামী ফ্রন্ট,ইসলামী যুবসেনা,ইসলামী ছাত্রসেনার উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত মাওলানা গোলাম মোহাম্মদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফ্রন্টের সাংগঠনিক সচিব এডভোকেট কাজী ইসলাম উদ্দিন দুলাল বলেন, বদর দিবসের ত্যাগ ও শিক্ষা গ্রহণ করে সুন্নি দর্শন বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সাংগঠনিক ঐক্য গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।