বেগমগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ০৭:২০ পিএম
বেগমগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বেগমগঞ্জের চৌমুহনীতে চার প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধের দায়ে আশি হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুর থেকে এ অভিযান চালায় বেগমগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার কায়েছুর রহমান। চৌমুহনী চৌরাস্তা রাজমহল রেস্তোরাশ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ভোক্তা অধিদপ্তর আইনে ২০০৯ এর ৫৩ ধারায় ৫০ হাজার টাকা , করিমপুর রোডে রাস্তার উপর ইট ও বালু রেখে জনচলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে শাহানা ট্রেডার্স কে ১০ হাজার টাকা ও মার্সেল ফ্রিজ সেল পয়েন্টে রাস্তার উপর ফ্রিজ রাখায় ১০ হাজার টাকা এবং চৌমুহনী কলেজ রোডে পাটোয়ারী মা ও শিশু হাসপাতাল কর্তপক্ষকে খালে বর্জদ্রব্য পুড়িয়ে জনস্বাস্থ্য হানিকর কাজের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন জনস্বার্থে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে