বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে সেনবাগ উপজেলা জাতায়াতের নায়েবে আমিন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে স্বাগত জানাতে পারতাম, শুভেচ্চা জানাতে পারতাম, ধন্যবাদ দিতে পারতাম যদি আপনী মসজিদ গুলোকে জাতীয় করণের ঘোষনা দিতেন। তিনি আরো বলেন বাংলাদেশর সকল মসজিদের খতিব, ইমাম. মোয়াজ্জিন ও খাদেমদের জাতীয় স্কেলে বেতন দেওয়ার ঘোষনাা দিতেন। কিন্তু আপনী নির্বাচনী প্রশ্রিুতি দিয়েছিলন আপনানা ক্ষমতায় গেলে মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জেম ও খাদেমদের বেতন ভাতা দিবেন। কিন্তু তা না করে আপনী প্রতিটি ইউনিয়ন থেকে মাত্র একটি মসজিদ খতিব, ইমাম,মোয়াজ্জেম ও খাদেমদের বেতন ভাতা সম্মনী দিবেন। বাংলাদেশে প্রায় ১৩ থেকে সাড়ে ১৩লক্ষ মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জেম ও খাদেমদের বঞ্চিত করে। মাত্র ৪ হাজার খতিব, ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের নামওয়াস্তে বেতন ভাতা দিবেন । আমরা তা গৃণা ভরে প্রত্যাক্ষন করছি। তিনি আরো বলেন খতিব,ইমাম,মোয়াজ্জেম ও খাদেমরা ভিক্ষুক নয়। তাদেরকে সম্মানের সহিত জাতীয় স্কেলে বেতন ভাতা ও সম্মানী দিতে । মসজিদের গুরুত্ব দিয়ে বাজেট দিতে হবে বলে দাবী জানান। শনিবার সেনবাগ পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত শহরের ভোজন বিলাস রেষ্টুরেন্টে সেনবাগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে মাওলানা আ্বদুল মালেক এসব মন্তব্য করেন।।পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজীর সভাপতিত্বে ও পৌরসভা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জামায়াতে সহ-সভাপতি ডাঃ আবু জাফর মোঃ তৈয়ব, পৌর জামায়াতের সহসাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ মোঃ হারুন ও সেনবাগ ফাযিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আমিরুজআমান। শেষে দোয়া পরিচলনা সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকের হোসেন, এসময় অরো উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন প্রমুখ।