সুফিয়া মান্নান ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১১:১৭ পিএম
সুফিয়া মান্নান ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা

কিশোরগঞ্জের সমাজ কল্যাণ মুলক প্রতিষ্ঠান সুফিয়া মান্নান ফাউন্ডেশনের চতুর্থ বার্ষিক  সাধারণ সভা এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠান সমুহের নব নির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে জেলা সদরের বিন্নাটী ইউনিয়নের কামালিয়ারচর এলাকায় প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে আয়োজিত  সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ।  বিশেষ অতিথি জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি রুহুল আমিন,সদর উপজেলা শাখার সভাপতি আমিনুল হক সাদী । সুফিয়া মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও স্থায়ী পরিষদের সদস্য মো আল মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পোল্ট্রি ইন্ডাসটিজ এসোসিয়েশনের সদস্য সচিব রফিকুল ইসলাম, সুফিয়া মান্নান আদর্শ নুরানি মাদরাসার পরিচালক হাফেজ মাও হুমায়ুন কবির মিল্লাতী, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আফতাব উদ্দিন গোলাপ,সাধারণ সম্পাদক আব্দুল কাদির,সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সমাজসেবক মো: মুবারক হোসেন সুমন প্রমুখ।  এছাড়াও সুফিয়া মান্নান আদর্শ নুরানি হিফজুল কুরআন মাদরাসা ও এতিমখানার আয়োজনে আদর্শ সমাজ বিনির্মানে মাদরাসা শিক্ষার গুরুত্ব ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মাও আশরাফ উদ্দিন। আলোচনায় অংশ নেন মাও আলাউদ্দীন, মাও কামাল উদ্দিন প্রমুখ।পরে ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও দুয়া মাহফিলের আয়োজন করা হয়।  এতে  উলামায়ে কেরামগণ, ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে