সেনবাগে এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্টের মতবিনিময়

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ মার্চ, ২০২৬, ১১:৪৫ পিএম
সেনবাগে এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্টের মতবিনিময়

আগামী এসএসসি পরীক্ষায় সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য। দিনে রাতে বিদ্যালয়ের দক্ষ শিক্ষকদের কোচিং এর মাধ্যমে এখন থেকে প্রস্তুত করার লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট ২০২৬ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মার্চ) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ হারুন ফাউন্ডেশনে আহবায়ক মো. ইমরান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এমজেএফ। ছিলোনিয় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আব্দুস সাত্তার বিএসসি, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল উদ্দিন, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য পরিকল্পিত ও নিয়মিত প্রস্তুতির কোনো বিকল্প নেই। “এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্টু২০২৬” এর মাধ্যমে সেনবাগের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে তারা পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, শিক্ষাই একটি জাতির অগ্রগতির মূল শক্তি। সেনবাগের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে সে লক্ষ্যেই এই প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের একসাথে কাজ করে এই উদ্যোগকে সফল করার আহ্বান জানান। মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

আপনার জেলার সংবাদ পড়তে