সেনবাগে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার”“সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার”এই প্রদিপাদ্যকে ধারণ করে রবিবার সেনবাগ উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার নুর পেয়ারা বেগমে সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা করের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার নুর পেয়ারা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাসিনা আক্তার, মহিলা সংস্থার হারুনুর রশিদ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও প্রশিক্ষর্থী আসমা আক্তার প্রমুখ।