গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৪:২৪ পিএম
গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল রবিবার সকালে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, শিক্ষা অফিসার ইছাহাক আলি, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম  আজম, তোজাম্মেল হোসেন একাডেমী শিক্ষিকা পারুল খাতুন , ডাসকো প্রতিনিধি আবুল বাসার, ব্রাক প্রতিনিধি সুমতি একা, নারী কর্মি মিতালি পাড়ে।

আপনার জেলার সংবাদ পড়তে