বাঘায় ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ও তথ্য ক্যাডারে ২ জন সুপারিশপ্রাপ্ত

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ০১:২৫ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০১:২৫ পিএম
বাঘায় ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ও তথ্য ক্যাডারে ২ জন সুপারিশপ্রাপ্ত

রাজশাহীর বাঘায় ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ও তথ্য ক্যাডার পদে ২ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফলে তারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 

জানা গেছে, রুমা সুলতানা মিম ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাাপ্ত হয়েছেন। তিনি মেধাক্রমে ২৩তম স্থান অর্জন করেছেন। রুমা সুলতানা মিম উপজেলার ছাতারি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোয়াজ্জেম হোসেন এবং রাশিদা বেগম দম্পতির মেয়ে। রুমা সুলতানা মিম ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ এবং রাজশাহী শিক্ষা বোর্ডে বৃত্তি অর্জন রাজশাহীর নিউ গভ. ডিগ্রী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫  লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকার আর্মড ফোর্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।  দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে ৪৭তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার পরীক্ষায় সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অপর দিকে সাদিয়া আফরিন তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সাদিয়া আফরিন উপজেলার নতুনপাড়া গ্রামের ও অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন আহমেদ ও হাসিনা আহমেদ দম্পতির মেয়ে। সাদিয়া আফরিন ২০১৫ সালে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে