সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও গতকাল রোববার আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সানাউল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলায়মান হোসেন, জামায়াতে ইসলামী নেতা মোঃ ওয়ালি উল্লাহ বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাকির আহমেদ। বক্তারা সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর মর্যাদা সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।