হাটহাজারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৬:৩৩ পিএম
হাটহাজারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চট্টগ্রামের হাটহাজারীতে  গতকাল রবিবার মহাসমারোহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আলোচনা সভার আয়োজন করেন। এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার,মুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার "  উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদা বেগম। অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার সুলতানা,সাংবাদিক কেশব কুমার বড়ুয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা। শুরুতে পবিত্র কুরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে সাদিয়া আকতার, সোমা দেবী ও সুপ্রিয়া বড়ুয়া। অনুষ্ঠানে শিশু কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীরা সংগীত ও নাত পরিবেশন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে