আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৮ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি সংসদের উদ্যোগে রোববার (০৮ মার্চ) শহীদ রাসেল আহমেদ খান (তোপখানা রোড, ঢাকা) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জোবায়েদা পারভীন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলী শিকদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক, বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহানা ফেরদৌসী বাকী, তাসলিমা খাতুন, বিপাসা চক্রবর্তী, মনিকা মন্ডল, তাপস দাস প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে নারী সমঅধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ঘরে-বাইরে, প্রশাসনে, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বপরী দেশের প্রতিরক্ষায় নিয়োজিত নারী পুলিশের পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ দেশে আইনে এখনও নারী সমঅধিকার নিশ্চিত করা হয়নি। বিশেষ করে পারিবারিক আইনে নারী সমঅধিকার নিশ্চিত হয়নি। শ্রমিক নারীদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি এখনও নিশ্চিত করা হয়নি। এভাবে নারী সমাজে, সংসারে সর্বত্রই বৈষম্যের শিকার। দেশকে এগিয়ে নিতে হলে সকল প্রকার বৈষম্য দূর করে সমতাভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার কোন বিকল্প নাই। এই সংগ্রাম কেবলমাত্র নারীই নয়, মানুষের। নেতৃবৃন্দ সকল নারী-পুরুষকে এ ব্যাপারে সচেতন ও সংগঠিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন সরকার নারী সমঅধিকার নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদে আইন পাশ করে নারী দীর্ঘদিনের বঞ্চনা নিরসন করবেন বলে নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে