বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৬, ০৮:২১ পিএম
বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে চাঁদপুরে জামায়াতের ইফতার মাহফিল

রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক আইনজীবী, শিক্ষক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চাঁদপুর জেলা  আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের নিচতলা এলিট চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর -৩ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং নির্বাচনে  নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. শাহজাহান মিয়ার অনুষ্ঠান সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর -৩ সদর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, আমরা এমন চাঁদপুর চেয়েছি। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। সবাই মিলে সামাজিকভাবে সুন্দর চাঁদপুর গড়ে তুলবো,সুশাসন তৈরি করব। জামায়াতে ইসলামী যে উদারতা এবং দৃষ্টান্ত দেখিয়েছে আমাদের আগামী দিনের প্রজন্ম এই দৃষ্টান্তকে মাথায় রেখে চাঁদপুরকে গড়ে তুলবে। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানান।  এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন  প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী,  জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর অ্যাড. মাসুদুর রহমান বুলবুল,  সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাও. লিয়াকত হোসাইন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাও. তোফায়েল হোসেন নাগরিক পার্টি এনসিপি চাঁদপুর জেলা আহবায়ক মো. মাহবুব আলম। রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী  নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহিন,চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার,প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর জেলা আমির মাও.বিল্লাল হোসেন মিয়াজি সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানবকল্যাণের দিকে আহ্বান জানায়। এ মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।  তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইফতার মাহফিলের দোয়া ও মোনাজাত করেন  মাও. নুরুর রহমান মাদানি।

আপনার জেলার সংবাদ পড়তে