ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দুটি পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাতীয় দিবস যথাযথভাবে পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সমন্বিত প্রচেষ্টায় দিবস দু’টি সফলভাবে উদযাপনের আহ্বান জানান তিনি। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অদিতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সামিউল বাছির,থানার ওসি শাহীনুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান,উপজেলা পল্লী বিদ্যুেতর এজিএম মোহাম্মদ মোশাররফ হোসেন ,বীর মুক্তিযোদ্ধা আবদুল বাকি,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির,সদস্য সচিব মোহাম্মদ রাফিজ মিয়া, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম,কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন ভূইঁয়া,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিন,জামায়াতে ইসলামীর প্রতিনিধি মোহাম্মদ রমজান আলী,উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।