নাঙ্গলকোটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:৪৬ পিএম
নাঙ্গলকোটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‍্যালি, ভূমিকম্প, বজ্রপাত ও বন্যা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাশেদুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার আরিফুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে