চাঁদপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১০ মার্চ ২০২৬খ্রি.তারিখ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে,
গত ৮ মার্চ হাজীগঞ্জ থানায় কর্মরত পিএসআই (নিঃ) সৌরভ হাদী, সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ পৌরসভাস্থ মকিমাবাদ সাকিনে এজেআর ট্রান্সপোর্ট এজেন্সী লি. কুরিয়ার সার্ভিস অফিস কক্ষে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজার পার্সেল জব্দ করেন। উক্ত ঘটনায় অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
অপর অভিযানে মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুরের তত্ত্বাবধানে পিএসআই (নি.) শমসেদ হোসেন ও এএসআই (নি.) ফারুক আহাম্মদ, সহ থানার একটি চৌকস টিম ৯ মার্চ শাহরাস্তি পৌরসভাস্থ পশ্চিম উপলতা সুন্দরবন ষ্টীল মালিক ইকবাল এর বসত বাড়ীর পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন (৪০), পিতা- মৃত সেরাজুল হক, মাতা- জমিলা খাতুন, সাং- শ্রীপুর (চাঁনকাজী মিজি বাড়ী), ০৬ নং ওয়ার্ড, শাহরাস্তি পৌরসভা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে ১৪ (চৌদ্দ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
৯ মার্চ একই দিন কচুয়া থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন কড়ইয়া সাকিন হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আবু তাহের (৭০), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত ফরিদা বেগম, গ্রাম- অরন্যপুর (৬ নং ওয়ার্ড, ৮ নং জগনাথপুর ইউপি, বির বাজার), থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা- কুমিল্লাকে ০৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন।
শাহরাস্তি মডেল থানা, চাঁদপুরের এসআই (নিঃ) মিঠুন দাস ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদ, সহ থানার একটি চৌকস টিম চেঙ্গাচাল বালুর মাঠের পাশ্ববর্তী রেললাইন পাড় হয়ে কলা বাগানের ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. মাহবুব আলম (২৭), পিতা- মোঃ আমির হোসেন, মাতা- বুলু বেগম, সাং- পশ্চিম সুয়াপাড়া (বাদিয়া কাজী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে ২১ (একুশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
শাহরাস্তি মডেল থানা, চাঁদপুরের এসআই (নিঃ) আরিফ হোসাইন, সঙ্গীয় এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন ও এএসআই (নিঃ) ফারুক হোসেনসহ থানার একটি চৌকস টিম ১০ মার্চ
২০২৬ খ্রিঃ তারিখে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা মোল্লা বাড়ীর সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আ.মান্নান প্রঃ হাসান (২৩), পিতা- আলী আক্কাছ, মাতা- হাসিনা বেগম, সাং- কালিকাপুর, শফিক মেম্বারের বাড়ী, থানা- সদর দক্ষিণ, আহম্মদ জাকারিয়া সৌরভ (২১), পিতা- মো. খলিলুর রহমান, মাতা- মাহফুজা বেগম, সাং- সুবর্নপুর, ছয় বাড়ী, থানা- সদর দক্ষিণ, মো. সুজন মিয়া প্রঃ কামাল (২৮), পিতা- সেলিম মিয়া, মাতা- সালেহা বেগম, সাং- শিবপুর, মুন্সী বাড়ী, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা ও জেসমিন আক্তার (৩৮), স্বামী- শাহআলম, সাং- দেবকরা, বানিয়া বাড়ী, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর
উপরোক্ত ০৪ জনকে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।