“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হাসানআলী উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে, ভূমিকম্প ও অগ্নিকান্ড জনসচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, চাঁদপুর শহরে যে ভাবে বহুতল ভবন নির্মিত হচ্ছে সে ভাবে পানির ব্যবস্থা রাখা হয় নাই। বহুতল ভবনে আগুন লাগলে পানির সংকটের কারনে ফায়ার সার্ভিস আগুন নিভাতে হিমশিম অবস্থা হবে। শহরে পুকুর ডোবা নালা ও খাল ভরাট করে ফেলা হয়েছে। আর যদি ভুমিকম্প হয় হাঁটার যায়গা রাখা হয় নাই। একটির সাথে একটি বহুতল ভবন ফায়ার সার্ভিসের গাড়ি ডুকবে কি করে। আমাদের নিজেদের কারনে সৃষ্ট দূর্যোগ কিভাবে রক্ষা হবে। আমাদের সচেতন হতে হবে। জনসচেনতাই পারে দূর্যোগ মোকাবেলা করতে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, ফায়ার সার্ভিস চাঁদপুরের সিনিয়র স্টেশন অফিসার সামছুল আলম।স্বাগত বক্তব্য রাখেন রাকিব হোসেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা ত্রান ও পূনর্বাসন উপ সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ জাহিদ চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে মহড়ায় অংশ নেয় ফয়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ বেশকিছু সামাজিক সংগঠন।