মধ্যপ্রাচ্য সংঘাত: দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরলেন

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম
মধ্যপ্রাচ্য সংঘাত: দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু দেশে ফিরলেন
ছবি, সংগৃহীত

ইরানে হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে দোহায় আটকে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ জন ক্রু। অবশেষে তারা মঙ্গলবার (১০ মার্চ) রাতে মাস্কট হয়ে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফিরে নিরাপদে ফেরার স্বস্তি প্রকাশ করেন ক্রুরা।

গত ২৭ ফেব্রুয়ারি কাতারে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাব পড়ায় তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল হয়। ফলে তারা প্রায় ১২ দিন দোহায় অবস্থান করেন। আটকে থাকা সময় তারা কাতারের একটি হোটেলে ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা তাদের স্বাগত জানান।

বিমানের চালক ও ক্রুরা জানান, এতদিন যে ধরনের পরিস্থিতির কথা শুধু শুনতেন, সেগুলোর কিছুটা তারা হোটেলের জানালা থেকেই প্রত্যক্ষ করেছেন।

বিমানের এক কর্মকর্তা বলেন, দাম্মামে থাকা ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয়। পরে সেখান থেকে রিয়াদ-ঢাকা ফ্লাইটে দেশে আনা হয়। এছাড়া দুবাই, শারজা ও আবুধাবিতে থাকা ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ সময় আটকে পড়া ক্রুদের পরিবারের সদস্যরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন বলে জানায়।

আপনার জেলার সংবাদ পড়তে