নিকলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পিএম
নিকলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের হাফসরদিয়া সাহাপুর দক্ষিণপাড়া গ্রামে গত ৬ই মার্চ রাত ৮টার দিকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৩-৪ জন আহত হয়। এদের মধ্যে পিতা মৃত রেজু মিয়ার ছেলে ইনু মিয়া (৬৬) মৃত্যুর সঙ্গে ৬দিন লড়ার পর ঢাকা বার্ণ ইউনিটে ১০ মাস সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ৬ই মার্চ রাতে এ দুইপক্ষের সংঘর্ষে গুরুত্বর আহত ইনু মিয়াকে প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি হয়। তার সমস্ত শরীরে বেন্ডেজ ছিল বলে নিকলী থানা পুলিশ সূত্রে জানা গেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে ইনু মিয়ার লাশ ময়না তনন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিকলী থানার মামলা তদন্তকারী পরিদর্শক আক্তারুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে কাউকে সন্দেহ নাই এবং তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। এ ব্যাপারে নিকলী থানায় পুলিশা বাদী হয়ে মামলা করেন। মামলা নং- ৭, তারিখ- ১১/০৩/২০২৬ইং, ধারা- ৪৪৮/৩০২/৩৪ দন্ড বিধিতে মামলা রুজু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে