চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবিরের হেড অফিসে বদলিজনিত বিদায় ও মো. মনোয়ার উদ্দিনের ঝিনাইদহ হতে যোগদান উপলক্ষ্যে আনুষ্ঠানিক বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে এলজিইডি চাঁদপুর অফিসের কামরুল ইসলাম সিদ্দিক হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চাঁদপুর এর সকল স্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের আয়োজনে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির। এ সময় তিনি বলেন, চাঁদপুরে প্রায় তিন বছর ছিলাম, ভালোই ছিলাম। সাংবাদিক সমাজ ও ঠিকাদাররা খুবই হেল্পফুল। চাঁদপুরের উপজেলা প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের ডিসিপ্লিন আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাদের ভুলতে পারবো না।কারণে-অকারণে মাঝেমধ্যে অনেক বকাঝকা করেছি, তাও সত্য।সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,ভালো থাকবেন। নবাগত নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন,চাঁদপুরের সকলের সঙ্গে আমি মিলেমিশে কাজ করতে চাই। আশা করছি, সকলে আমাকে সকল কাজে সহযোগিতা করবেন। সিনিয়র সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এলজিইডি পরিবারের সদস্যরা বিদায়ী অতিথির কাজের প্রশংসা করেন এবং নবাগত নির্বাহী প্রকৌশলীকে স্বাগত জানান। চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলী মো.রাহাত আমিন পাটওয়ারী,এলজিইডি জেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী প্রত্যাশা চাকমা,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য মো.ইউনুছ বিএসসি,আরিফা এন্টারপ্রাইজের সুলতান আহমেদ খান এবং চাঁদপুর জেলার সকল উপজেলা প্রকৌশলীগণসহ চাঁদপুর এলজিইডি’র কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনকে ঝিনাইদহ থেকে চাঁদপুর এবং নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবিরকে রাজধানীর আগারগাঁও এলজিইডি প্রধান কার্যালয়ে পিডি হিসেবে বদলি করা হয়। বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবিরকে এক আড়ম্বর সংবর্ধনা দেয়া হয় এবং নতুন প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চাঁদপুর এলজিইডির কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ। এ সময় বিদায় ও বরণ উভয় অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।