ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা এর উদ্যোগে রোজা আমাদের কি শিক্ষা দেয় এই বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় চিলিস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি'র সভাপতি মোহাম্মদ কুতুব উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক।আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ হেলালউজ্জামান, গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজার হাবিব শরিফ উল্লাহ, জেলা শিক্ষক অফিসার মাওলানা মোঃ ইউনুছ আলী, আফসার উদ্দিন গার্লস মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর গোলাম মহিউদ্দিন। সভা পরিচালনা করেন নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল। সহযোগিতা করেন অ্যাডভোকেট মুন্সি তৌহিদুল ইসলাম, শাহেদুল হক শিমুল,সানজিদ রহমান সিয়াম।