মতলবে অগ্নিকাণ্ডে পাঁচ দোকানঘর ভস্মীভূত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ১১ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৮:০৯ পিএম
মতলবে অগ্নিকাণ্ডে পাঁচ দোকানঘর ভস্মীভূত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।  আজ বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা দুইটার দিকে উপজেলার উপাদি ইউনিয়নের নওগাঁও পশ্চিম বাজারে এ দূর্ঘটনা ঘটে।  এলাকাবাসী জানান, ওইদিন প্রায় দুইটার দিকে দুলাল গাজীর চায়ের দোকান ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় ৪৫ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে কনফেকশনারী, চায়ের দোকান ও অফিসঘরসহ ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।  দোকান মালিক সেলিম মিয়াজী, দুলাল গাজী, মোস্তফা মিয়া, মো. মিজান বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা নি:স্ব হয়ে গেছি। আমাদের পাঁচটি দোকানঘর ও মালামাল পুড়ে গেছে। বউ বাচ্চা নিয়ে বাচার কোনো উপায় নাই।  মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৫টি দোকানঘর পুড়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে